নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন | ১৫ আগষ্ট ২০২২, ১০:২০

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী (৩১) কে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রোমান (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মো. রোমানকে অভিযুক্ত করে রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (যার নং- ২৮) দায়ের করেন। মামলার সূত্রধরে পুলিশ রাতেই রোমানকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. রোমান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মৃত অহিদুল্লার ছেলে।

মামলার তথ্যমতে, রোমানদের বাড়ীতে ভুক্তভোগী নারী ভাড়াটিয়া হিসেবে বসবাস করাকালীন সময়ে বিগত ৫ বছর যাবৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে রোমান তাকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় তার ভাড়াটিয়া বাসায় এসে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। 

গত ১২ আগস্ট রাতে রোমান পাঠানটুলী এলাকার নীট কনসার্ন গার্মেন্টসের পিছনে তার ভাড়া বাসায় এসে আবারো ভুক্তভোগীকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী রোমানকে বিয়ের কথা বললে সে তাকে বিয়ে করবে না বলে জানায় এবং যদি পুনরায় সে বিয়ের কথা বলে তাহলে তাকে খুন করবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর