ডেমরায় যৌতুকের জন্য গৃহবধূকে মারধর: স্বামী গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২২, ০৯:৩৪

গ্রেপ্তার-প্রতীকী ছবি

সালে আহমেদ, ডেমরা:

রাজধানীর ডেমরায় সাবিনা সুলতানা (২৫) নামে এক গৃহবধূকে মারধরের ঘটনায় স্বামী শাহাব চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে রোববার বিকেলে দিকে আদালতে পাঠায়।

গ্রেফতার শাহাব ডেমরার দেইল্লা এলাকার বাসিন্দা ও কুমিল্লার দাউদকান্দি থানার উজিয়ারা গ্রামের শাহজালাল চৌধুরীর ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানার পুলিশ কর্মকর্তা (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত ৪ বছর আগে নারায়ণগঞ্জ বন্দর থানার চৌড়াপাড়া গ্রামে সুলতানার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শাহাবের। বর্তমানে ওই সংসারে ৭ মাসের ১ টি কন্যা সন্তান রয়েছে। এদিকে গত দুই বছর ধরে শাহাব তার শ্বশুর বাড়ী থেকে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে বিভিন্ন সময়ে সাবিনার ওপর শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ওই ধারাবাহিকতায় একই দাবিতে গত ১০ জুন দিবাগত রাত ১২ টার দিকে সাবিনাকে বেধড়ক মারধর করে শাহাব। এদিকে খবর পেয়ে বড় ভাই ও মা ঘটনাস্থলে এসে সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর