লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

সময় ট্রিবিউন | ২৬ ডিসেম্বর ২০২১, ০৮:৪৫

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড-ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেছেন জেলা গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর হোসেন।

সদর থানার ওসি খলিলুর রহমান জানান, শনিবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন। এ ঘটনার তদন্ত চলছে।

এর আগে সকালে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে যান নৌ পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। তিনতলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে।

এদিকে লঞ্চ দুর্ঘটনায় আরো ৪১ জন নিখোঁজ বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো আবার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজদের সন্ধানে স্বজনেরা ভিড় করছেন ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আছে এলাকার পরিবেশ।

আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত ২৩ জনের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। দাফনের সময় আরো ৪ জনের মরদেহ শনাক্ত করেছে পরিবার।

এর মধ্যে ৩ মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। অন্যটি হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০। এটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে আসছিলো। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা