নাগরপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ১৪ জানুয়ারী ২০২৪, ১৬:৫৫

নাগরপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে বাড়ী থেকে কলেজে যাওয়ার উদ্দ্যেশে বের হয়।  উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতুর উপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং পারবাইজোড়া গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৯)। নিহতরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালু শাহ ডিগ্রি কলেজের প্রথম
বর্ষের ছাত্র।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর উপর ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই জন আরোহী নিহত হন।

তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে মরদেহ প্রেরণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা