সড়ক দুর্ঘটনায় সর্বস্বহারা পরিবারের পাশে সংসদ সদস্য এমপি মহিব

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১০

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির মুসুল্লীয়াবাদের মর্মান্তিক ট্রলি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মা ছেলে-২ জন নিহত ও গুরুতর আহত-৭।সর্বস্বহারা পরিবারের পাশে দাড়িয়েছে ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব।

দূর্ঘটনার খবর পেয়ে রবিবার (২৫সেপ্টেম্বর) বিমান যোগে ঢাকা থেকে বরিশাল শের ই বাংলা হাসপাতালে ছুটে যান। আহতদের দেখতে এসময় তিনি গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজ উদ্যোগে পাঠান।এবং নিহত ঐ পরিবারকে নগত ২৫ হাজার টাকা প্রদান করেন সংসদ সদস্য।

এসময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী কলাপাড়ার উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, এমপির ব্যাক্তিগত সহযোগী তরিকুল ইসলাম মৃধা। ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিনু মৃধা, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী সহ আওয়ামীলীগের অন্যতম নেতৃবৃন্দ।

এসময় আহতদের চিকিৎসার ব্যায় সহ তাদের পরিবারের পাশে থাকারও আশ্বাস প্রদান করেন এমপি।

উল্লেখ্য, গতকাল শনিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয় জিহাদ নামের এক শিশু । বিচ্ছিন্ন হয়ে যায় তার
মায়ের দু’পা।এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয় জিহাদের বড় বোন মীম আক্তার, ছোট ভাই জুনায়েদ (০৬) ও দাদী জাহানারাসহ অটোরিক্সার আরো ৭ জন যাত্রী।

পরে শনিবার গভীর রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে পা বিচ্ছিন্ন মুক্তা বেগমও মারা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা