চাঁদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 

চাঁদপুর প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০৩:০৩

সংগৃহীত

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ভোরের কাগজের তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহম্মদ রুহুল আমিন এবং কুমিল্লার কাগজ প্রতিবেদক এম. ফিরোজ মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জজ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২ জুন ) বেলা সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, আর টিভির প্রতিনিধি ও সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস,সাবেক সাধারন সম্পাদক রহিম বাদশা, বিজয় টিভির প্রতিনিধি সোহেল রুশদি, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, গ্লোবাল টেলিভিশন ও সকালের সময় জেলা প্রতিনিধি সুজন আহম্মেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরীফ আহমেদ, চাঁদপুর কন্ঠের চীপরিপোর্টার, বিমাল চৌধুরী, বাংলাদেশ আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা