নিরাপদ সড়ক ও হাফ পাশের দাবির আন্দোলনে পুলিশি বাধা 

ঢাবি প্রতিনিধি | ৩০ নভেম্বর ২০২১, ০০:৩১

ছবিঃ সংগৃহীত

নিরাপদ সড়ক ও গণ পরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে বামপন্থী আট সংগঠনের শাহবাগ অবরোধ কর্মসূচিতে পুলিশি বাধার সম্মুখীন হয় আন্দোলনকারীরা।   

আজ (সোমবার) দুপুর ১২ টার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওয়ানা হলে জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের মাঝে।ধস্তাধস্তি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি বলে জানা যায়। 

এসময় আন্দোলনকরীরা হাফ পাশের দাবি ও নিরাপদ সড়কের দানিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধার কারণে সমাবেশ করে আন্দোলন শেষ করেন তারা। 

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, আমরা যখন মিছিল নিয়ে আসলাম পুলিশ তখন আমাদের কমরেডদের উপর হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু সে সুযোগ আমাদেরকে দেওয়া হয় নি। উল্টো পুলিশ আমাদের নারী কমরেডদের গায়ে হাত দিয়েছে। আওয়ামী লীগ আর পুলিশ ফ্যাসিবাদী আচরণে একাকার হয়ে গেছে বলে উল্লেখ করেন মিতু সরকার। 

এডিসি হারুনের কথা উল্লেখ করে মিতু সরকার বলেন, হারুন আমাদের সহযোদ্ধাদের সাথে যেরকম ন্যাক্কারজনক আচরণ করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। 

আগামীতে রাজপথের নায্য সকল আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান তিনি। 

এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু,বিপ্লবী যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মুমিন,পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ সভাপতি সাইদুল হক নিশান প্রমুখ। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব