রাবি শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি দুলাল, সম্পাদক কুদরত

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ১১:৩৯

বামে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং ডানে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই জাহান-ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. কুদরত-ই জাহান।

মোট ১৫টি পদের বিপরীতে সভাপতিসহ ১৪টি পদেই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে শুধু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের শিক্ষক প্রতিনিধি।

এর আগে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পশ্চিম লাউঞ্জে ভোটগ্রহণ হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ।

শিক্ষক সমিতির নির্বাচনে নব নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মাইনুল হক, কোষাধ্যক্ষ পদে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, চিত্রকলা-প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ড. বনি আদম, নৃবিজ্ঞান বিভাগের ড. আলতাফ হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মতিকুল ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অমিত কুমার দত্ত, ফার্মেসি বিভাগের ড. রনক জাহান, হিসাব বিজ্ঞান বিভাগের কামরুল হাসান শোভন, রসায়ন বিভাগের ড. রেজাউল হক আনসারী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা