ঢাবির 'ক' ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশ ফেল

ঢাবি প্রতিনিধি | ৪ নভেম্বর ২০২১, ০০:০৫

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ক ইউনিটের ১৮১৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৪ হাজার ৫০৯ জন। আবেদন করেছিলেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন। এ ইউনিটে পাস করেছে ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশ (১০.৭৬)। 

বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফল প্রকাশ করেন। 

পাস করা শিক্ষার্থীদের আগামী ৪ নভেম্বর বিকাল ৩টা থেকে ২১ নভেম্বর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ঢুকে ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে। 

ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বগুড়া আজিজুল হক কলেজের মেফতাহুল আলম সিয়াম তার স্কোর-১১৭.৭৫। দ্বিতীয় স্থান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম, তার স্কোর- ১১২.৭৫ । তৃতীয় খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্য আনন্দ বিশ্বাস। তার স্কোর- ১১১.৯৫১



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা