নোবিপ্রবিতে স্নাতক ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন 

নোবিপ্রবি প্রতিনিধি | ২ নভেম্বর ২০২১, ০৪:২০

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সোমবার (০১ নভেম্বর) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ১৩৬৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩০৫ জন, উপস্থিতির হার ৯৫.২৫ শতাংশ।

 ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা। 

উল্লেখ্য, নোবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও তাপমাত্রা পরিমাপ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত পনেরোটি উপ-কমিটি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, পৌরসভা, সর্বস্তরের রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, ছাত্রনেতা, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ পরীক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করেছে। 

প্রসঙ্গত, গুচ্ছভূক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের পরীক্ষা গত ২৪ অক্টোবর এবং বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষা আজ ১ নভেম্বর অনুষ্ঠিত হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব