জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ০৫:৫৯

‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে-ছবি: সময় ট্রিবিউন

জবি প্রতিনিধি:

‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

রোববার বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোবিজ্ঞান বিভাগের মানসিক স্বাস্থ্য দিবসের কর্মসূচি।

সকাল ১০ টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় বিভাগের শিক্ষার্থীরা।

এছাড়াও রাত ৮ টায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ ওয়েবিনার।

বিভাগের সভাপতি অধ্যাপক ড.নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল।

ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন, লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন ড. সাইফুল ইসলাম।

ওয়েবিনারে মূল বক্তা ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন। অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের রিসার্চ জার্নাল এবং বার্ষিক ম্যাগাজিন মনকথা এর মোড়ক উন্মোচন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর