হাবিপ্রবির নতুন চমক রিডিং রুম, একসঙ্গে পড়বে ৮০ শিক্ষার্থী!

হাবিপ্রবি প্রতিনিধি | ১০ অক্টোবর ২০২১, ২০:২৩

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) শিক্ষার্থীদের চমক দিয়েই বরণ করে নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির হল প্রশাসন। এরই মধ্যে ইউজিসির প্রায় পোনে দুই কোটি টাকার সংস্কার কাজ দৃশ্যমান হতে শুরু করেছে।

পাশাপাশি হল কর্তৃকক্ষের নিজেস্ব উদ্যোগে যুক্ত হচ্ছে নিত্য নতুন সুযোগ সুবিধা। এর অংশ হিসাবে হাবিপ্রবির ডরমেটরি-২ হল প্রশাসনের উদ্যোগে দীর্ঘ সময় পর চালু হচ্ছে রিডিং রুম। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট হলের হল সুপার অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী।

অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী তাঁর হলের সংস্কার কাজ সম্পর্কে বলেন, " দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা রিডিং রুম পৃথকভাবে তৈরি করে দেয়ার জন্য দাবি জানিয়ে আসছিলো। আমরা শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেয়ার লক্ষ্যে রিডিং রুম তৈরি করে ফেলেছি। উক্ত কক্ষে একসাথে ৮০ জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারবে।

এছাড়া শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ আবাসিক হয়ে গেলে আমরা রিডিং রুমটিকে ফ্রি ওয়াই-ফাই করে দেয়ার পরিকল্পনা করছি। এছাড়া ডাইনিং- এ ১৫ টি বড় টেবিল ও ৩০ টি লো ব্রেঞ্চ নতুন করে সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের চিত্তবিনোদনের জন্য টিভির রুমে ১৫ টি সংযুক্ত চেয়ার স্থাপন করা হয়েছে "।

এ সময় তিনি আরো বলেন, " ডরমেটরি-২ হলের নিচতলা ও দ্বিতীয় তলার সব কক্ষ রং করা হবে। এছাড়া শিক্ষার্থীদের করোনা থেকে সুরাক্ষা দেয়ার লক্ষ্যে হলের প্রবেশ পথে অস্থায়ী বেসিন সংযুক্ত করা হয়েছে "।

শিক্ষার্থীদের যাতে বাহিরে গিয়ে খাবার খেতে না হয় সেলক্ষ্যে হল চালু হওয়ার সাথে সাথেই ডাইনিং ও ক্যান্টিন চালু হবে বলে এসময় জানান হল সুপার।

এদিকে, ডরমেটরি-২ হলের সংস্কার কাজের প্রসংশা করে উক্ত হলের আবাসিক শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ বলেন, " রিডিং রুম চালু হতে যাচ্ছে শুনে অনেক ভালো লাগছে। এটি আমাদের হলে অবস্থানরত প্রায় ১৫০০ জন শিক্ষার্থীর প্রাণের দাবি ছিলো। হল প্রশাসনের এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি প্রতিটি আবাসিক হল যাতে দ্রুত সময়ের মাঝেই ফ্রি ওয়াই-ফাই এর আওতায় আনা হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি "।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব