চলন্ত বাসে ট্রাকের চাপায় বাকৃবির অধ্যাপকের হাত বিচ্ছিন্ন

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ২২:১৯

সহকারী অধ্যাপক হাসান মোরশেদ আলী-ফাইল ছবি

ময়মনসিংহে চলন্ত বাসের সঙ্গে দ্রুতগামী ট্রাকের চাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সহকারী অধ্যাপক হাসান মোরশেদ আলীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ফুলপুর উপজেলার বাশাটি এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হাসান মোর্শেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আদিল পরিবহনের বাসে করে শেরপুরে যাচ্ছিলেন। অসাবধানতায় তার ডান হাতটি জানালার বাইরে ছিল। এ সময় শেরপুর থেকে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বাসের চাপা লাগলে হাসান মোরশেদের ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়।

পরে বাসটি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে চালক পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। তার হাতের বিচ্ছিন্ন অংশ সংগ্রহ করেছে পুলিশ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ঢাকার ল্যাব এইড হাসপাতালে হাসান মোর্শেদের অস্ত্রপ্রচার চলছে বলে তারা শেষ খবর পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা