২৫ অক্টোবর খুলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৫:২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-ফাইল ছবি

আগামী ২৫ অক্টোবর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো অছাত্র বা ছাত্রত্ব নেই, এমন কেউ হলে উঠতে পারবেন না।

পাশাপাশি আবাসিক হল খোলার পর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৬৭তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হলের বৈধ শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে উঠতে পারবেন। ২৫ অক্টোবর থেকে আবাসিক হলে প্রবেশ করতে পারবেন স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। এরপর ২৬ অক্টোবর স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষের শিক্ষার্থী, ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ক্রমান্বয়ে অন্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

তিনি জানান, ক্যাম্পাসে করোনার টিকার বুথ এরই মধ্যে তৈরি করা হয়েছে। যেসব শিক্ষার্থী টিকা দেননি, শিগগিরই তাঁদের টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরই মূলত সশরীর পাঠদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব