ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাবি প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপু (২৬)'র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর চানখারপুলের নাজিম উদ্দীন রোডের ৯০/৯১ হোল্ডিংয়ের স্বপ্ন সুপার শপ ভবনের অষ্টম তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের দিকে তিনি নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত মাসুদ আল মাহদী অপুর সহপাঠী তপন কান্তি রায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুর মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, আমাদের প্রিয় বন্ধু মাসুদ আল মাহদী অপু আর নেই। সে আত্মহত্যা করেছে।

অনার্স ও মাস্টার্সে ভালো রেজাল্ট করা অপু কিছুদিন সাংবাদিকতাও করেন। চাকরি ছেড়ে গত দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএসের। ৪১তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

তার গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।

অপুর রুমমেট জহিরুর ইসলাম বলেন, ‘আমরা এক রুমে তিনজন থাকি। আমি এবং অন্যজন দারাজে কাজ করি। প্রতিদিনের মতো আমি আজও সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে যাই। ১০টার সময় অপর জনও বাসা থেকে বের হয়ে যান।

‘আমি যখন বাসা থেকে বের হই তখনও অপু ঘুমাচ্ছিল। দুপুর অফিস শেষে বাসায় আসার পর দেখি দরজা বন্ধ। অনেকবার ফোন দিয়েছি। ফোন রিসিভ হয় না। দরজার উপরে একটি ছোট জানালা আছে, সেটি দিয়ে দেখি গামাছায় ঝোলানো। এরপর ৯৯৯ নাইনে ফোন দেই। আশেপাশের লোকজনকে ডেকে দরজা ভাঙি।’

দুপুর ১২টায় অপুর বন্ধু সাইদ পাশের রুম থেকে তার রুমে যান। তখনই তার সঙ্গে শেষ কথা হয় অপুর।

সাইদ বলেন, ‘আজ দুপুর ১২টায় আমি স্কচটেপ আনতে অপুর রুমে যাই। তখন দরজা খোলা ছিল। দেখি ও শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তাকে বললাম এতক্ষণ শুয়ে আছিস কেন। সে বলল, কাল রাতে ভালো ঘুম হয়নি। এরপর আমি তার রুম থেকে স্কচটেপ এনে আমার রুমে এসে কাজ শেষ করে আবার তার রুমে গিয়ে দিয়ে আসি। এরপর আমি আমার রুমে চলে আসি।’

সাইদ আরও বলেন, ‘আমি চলে আসার পর দুপুর ২টার দিকে তার রুমমেট জহিরুল আমাকে বলে, সাইদ ভাই এদিকে আসেন তো। কী যেন হয়েছে। আমি এসে দেখি দরজা বন্ধ। উপরের জানালার দিকে তাকিয়ে দেখি ফ্যানের সঙ্গে গামছা বাঁধানো। এরপর আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যায় কী করব ভেবে। পরে একজন ৯৯৯ নাইনে ফোন দেয়। আর আমরা সিদ্ধান্ত নেয় ভিডিও করে দরজাটা ভাঙি। এরপর এই অবস্থা।’

অপর এক বন্ধু জানান, মঙ্গলবার বিসিআইসিতে মৌখিক পরীক্ষা দেয়ার কথা ছিল অপুর। এজন্য রোববার রাতেও ভাইভার কাগজপত্র প্রস্তুত করছিলেন তিনি।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) কবির মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুপুরে ট্রিপল ৯এ ফোন আসে নাজিম উদ্দিন রোডের স্বপ্ন সুপার শোপের আটতলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি জানান, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তার নাম মাসুদ আল মাহদী অপু (২৬) সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশুনা শেষ করেছে। ফাঁসির সহ সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা