কুবি'র শিক্ষক শিক্ষার্থীদের জন্য ই রিসোর্স সেবা চালু

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ৯ জুলাই ২০২১, ০৪:৫০

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ই রিসোর্স সুবিধা পেতে "রিমোট এক্সেস" সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এর ফলে বিনা খরচে ঘরে বসেই বিশ্বের যেকোন লাইব্রেরির বই, জার্নাল এবং গবেষণাপত্র পড়তে পারবেন শিক্ষক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১ টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘রিমোট এক্সেস পোর্টাল’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এই সেবা পেতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের https://coulibrary.remotexs.co এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রন্থাগারে প্রবেশের জন্য আবেদন করতে পারবে।

ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোর নলেজ লিমিটেডের সহযোগিতায় এ সেবা পাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোর নলেজ লিমিটেডের গ্রাহক সফলতাবিষয়ক ব্যবস্থাপক মাইনুর রশিদ রিমোট এক্সেস পোর্টাল সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ডিজিটাল লাইব্রেরির এর মাধ্যমে আইইইই এমার্ল্ড, জেস্টর, এসিএম, উইলে পাবলিশার্সদের প্রায় ৫৮০০০ ই রিসোর্স এবং রিসার্চ ফর লাইফ নামক কনসোর্টয়া থেকে প্রায় ১০০০০০ ই রিসোর্সের সাবস্ক্রিপশান পাচ্ছে। যা এই রিমোট এক্সেস পোর্টালের মাধ্যমে ব্যবহার করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর