জাবিতে জাডসের নবীন বরণ ৯ ও ১০ মার্চ 

জাবি প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ১৯:২১

জাবিতে জাডসের নবীন বরণ ৯ ও ১০ মার্চ 
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির  (জাডস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের (৫২ ব্যাচ)  বরণে দুই দিন ব্যাপী "Protagoras 52- JUDS Freshers Debate Festival'24" শীর্ষক নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হবে।  
 
বৃহস্পতিবার (৭ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক ইয়াসির মোহাম্মদ আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই দিনব্যাপী এ উৎসবে নবীনদের বিতর্ক, পাব্লিক স্পিকিং, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গাইডেন্স কর্মশালার আয়োজন করা হয়েছে । 
 
আয়োজনের প্রথম দিন ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে  নবীনদের জন্য বাংলা এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ট্যাব রাউন্ডের মাধ্যমে সেরা ৪ টি দল সরাসরি সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে। সমাপনী দিনে ১০ মার্চ জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে নবীনদের জন্য পাবলিক স্পিকিং/উপস্থিত বক্তৃতা, প্রদর্শনী বিতর্ক, মোশন ভিউ'র ব্যবসায়িক শাখা, মোশন বিজনেস সলিউশন্স পরিচালিত একটি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, সমাপনী বিতর্ক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে, নবীন বিতর্কে বিজয়ী দলের জন্য থাকবে ৩ টি স্মার্ট ঘড়ি ও বিজিত দলের জন্য ব্লুটুথ ইয়ারবাডস, এছাড়াও কর্মশালা জুড়ে বিভিন্ন কুইজের মাধ্যমে থাকবে ১৫ টি উপহার, যার মাঝে থাকবে আকর্ষণীয় গ্যাজেট পণ্য সহ নানা উপহার।
 
দুই দিনের আয়োজনে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব