ইবিতে শিক্ষকের পদ অবনমন, প্রত্যাহারের দাবি বিভাগীয় সভাপতিদের 

ইবি প্রতিনিধি | ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০৪

ইবিতে শিক্ষকের পদ অবনমন, প্রত্যাহারের দাবি বিভাগীয় সভাপতিদের 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে বিভাগের সাবেক সভাপতিকে নিয়ম বর্হিভূতভাবে পদ অবনমন করার ঘটনায় আরোপিত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগের সভাপতিবৃন্দ। 

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের বিভাগীয় সভাপতিদের স্বাক্ষরিত সম্বলিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানানো হয়।
 
এতে বলা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সভাপতির দায়িত্ব পালন করছি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ২৫/০৯/২০২২ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডে বিভাগের সভাপতির সাথে নিয়োগ বোর্ডের অন্য সদস্যদের মতপার্থক্যকে কেন্দ্র করে বিভাগের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বোর্ডে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাঁকে পদ অবনমন করা হয়েছে। আমরা মনে করি যেকোন নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ডের সদস্যদের মধ্যে মতপার্থক্য কিংবা মতভিন্নতা থাকতেই পারে এবং অতীতে এধরনের ঘটনার অসংখ্য নজির এই বিশ্ববিদ্যালয়ে আছে। 
 
এতে আরো বলা হয়, নিয়োগ বোর্ডের প্রত্যেক সদস্যের স্বাধীনভাবে মতামত প্রকাশের আইনগত অধিকার থাকা সত্ত্বেও সেটিকে অসৌজন্যমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করলে ভবিষ্যতে বিভাগের সভাপতি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা দূরুহ হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের মত স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে এধরনের নজির স্থাপন ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবেনা প্রকারান্তে এটি ব্যক্তি প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে-মর্মে আমরা মনে করি। আমরা অনতিবিলম্বে ড মোঃ বখতিরার হাসানের বিরুদ্ধে আরোপিত সিদ্ধান্ত প্রত্যাহারের জোরালো দাবি জানাচ্ছি অন্যথায় এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকান্ডের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে।
 
উল্লেখ্য, গত ২৫/০৯/২০২২ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়।নিয়োগ বোর্ডে এক মতভিন্নতার কারণে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ২৬২তম সিন্ডিকেটে ড. মোঃ বখতিয়ার হোসেন-কে পদ অবনমন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব