জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫১ তম বার্ষিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি | ৯ ফেব্রুয়ারী ২০২৪, ২১:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫১ তম বার্ষিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর : ইতিহাস, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক ৫১ তম বার্ষিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
 
উদ্বোধনী বক্তব্যে ড. আখতারুজ্জামান বলেন, ইতিহাসের কাজ হলো পটভূমির গুরুত্ব তুলে ধরা। বাঙালি জাতিসত্ত্বার সঙ্গে ৫২ থেকে ৭১ সালের ঘটনা প্রবাহ ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি জাতিসত্ত্বার পটভূমি হিসেবে এই ইতিহাস ভালোভাবে জানতে হবে। ইতিহাস চর্চার ধারা পরিবর্তন হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্মের ইতিহাসবিদগণ বিদ্যমান নতুন ধারা সম্পর্কে জানতে এবং সে অনুযায়ী ইতিহাস চর্চায় মনোনিবেশ করবেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে অভূতপূর্ব সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বায়ান্নোর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির দিশায় উন্মুখ মানুষের অধিকার আদায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। উপাচার্য তাঁর ভাষণে ৫৪ সালের নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯ সালে গণ—অভ্যুত্থান এবং ৭১ সালে বাঙালির মুক্তি সংগ্রামের প্রকৃত ইতিহাস পাঠের ওপর গুরুত্বারোপ করেন। 
 
বাংলাদেশ ইতিহাস পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল বাছির। স্বাগত বক্তব্য রাখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর