লেগুনায় চেপে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের মঞ্চে ইবি ক্রিকেট টিম

ইবি প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৩৯

লেগুনায় চেপে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের মঞ্চে ইবি ক্রিকেট টিম

আগামী ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট টিম আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসময় ক্যাম্পাসের বাসের ব্যবস্থা না থাকায় লেগুনায় চড়ে ক্যাম্পাস ছাড়ে বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।

জানা যায়, ক্রিকেট টিম পাঠানোর জন্য ক্যাম্পাস থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে অনিরাপদ ভাবে টিম পাঠায় কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকি নিয়েই লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা। 
 
ক্রিকেট টিমের সদস্য সাকলাইনের সাথে কথা বললে জানা যায়, বাস দেয়ার কথা ছিলো তবে বাস দেয় নি। গতবার খেলতে আসছি তখনও বাস দেয়া হয় নি। লেগুনায় চড়ে কুষ্টিয়ার চৌড়হাসে পৌঁছেছি পরে তুহিন বাসে করে রাজশাহী যাচ্ছি।
 
দলের অন্য সদস্য রাকিব বলেন, ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয় নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে পরিবহন বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।
 
বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাসের জন্য রিকুয়েষ্ট করলে অবশ্যই তারা বাস দিতে বাধ্য। কিন্তু বাস যাওয়ার পর তো আসবে ফাঁকা, তো ওইটা তো ক্ষতি। তাই ওদেরকে ভাড়া করা বাসে পাঠানো হচ্ছে। আর ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখানে প্লেয়াররা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে বাসে করে ওরা রাজশাহী পৌঁছাবে। ক্যাম্পাস ওদের যাতায়াতের খরচ বহন করবে।
 
এ বিষয়ে পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেও আবেদন করে নি। আবেদন করলে আমার এক্তিয়ারের মধ্যে থাকলে দেই আর না হয় উপচার্য বরাবর ফরওয়ার্ড করি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর