বিবাহিত ও বিতর্কিতদের নিয়ে জাবি ছাত্রলীগের হল কমিটি 

জাবি প্রতিনিধি | ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৩

বিবাহিত ও বিতর্কিতদের নিয়ে জাবি ছাত্রলীগের হল কমিটি 
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুটি হলের কমিটি ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। দীর্ঘ সাত বছর পর হল কমিটি ঘোষণা করা হলেও এতে পদস্থ হয়েছেন ছাত্রলীগের বিতর্কিত নেতাকর্মীরা।
 
কমিটিতে স্থান পাওয়া শেখ রাসেল হলের সভাপতি জোবায়েদ সাদিক আশিক, সাধারণ সম্পাদক অলক কুমার পাল ও মোস্তফা ফয়সাল রাফির বিরুদ্ধে একাধিক মারধর ও হল থেকে সাময়িক বহিষ্কারের অভিযোগ রয়েছে। এছাড়া শেখ হাসিনা হল কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন বিবাহিত ছাত্রী মীর নিশাত নাওয়ার যা বাংলাদেশ ছাত্রলীগ গঠনতন্ত্রের ৫ (গ) এর পরিপন্থী। 
 
শেখ রাসেল হলের সভাপতি জোবায়েদ সাদিক আশিকের বিরুদ্ধে ২০২২ সালের ২১ শে মার্চ বিশ্ব‌বিদ‌্যালয়ের সাবেক ছাত্রলীগের উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফয়সালকে মারধরের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয় ফয়সালকে ডেকে নিয়ে   বিজনেস স্টাডিজ অনুষদ  চত্বর সংলগ্ন পুকুর পাড়ে নিয়ে কিল-ঘুষি দেন। এ সময়  সাথে থাকা ফয়সালের বান্ধবী মারধর ঠেকাতে গেলে তাকেও অপমান করেন । এ সময় তার বান্ধবীর গলায় থাকা সোনার চেইন ছিনতাই করারও অ‌ভিযোগ রয়েছে। এছাড়াও ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারী বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমানের  পরিচয় জানতে চায় আশিক। তার জামার হাতা গুটানো জানতে চাওয়ায় আশিকুর কৈফিয়ত দিতে অস্বীকার করলে তাকে  মারপিট শুরু করে এবং  মারপিটের একপর্যায়ে তাকে পাশের লেকে ফেলে দেওয়ার অ‌ভিযোগ রয়েছে। 
 
 
এদিকে ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম ভঙ্গ করে শেখ হাসিনা হল কমিটিতে সহ-সভাপতি পদস্থ হয়েছেন মীর নিশাত নাওয়ার। তিনি গতবছের ২৩ শে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত কোন ছাত্রছাত্রী ছাত্রলীগের কোন পদধারী হতে পারবেন না। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ৫ (গ) তে বলা হয়েছে,  বিবাহিত, ব্যাবসায়ী ও চাকুরীতে নিয়োজিত কোন ছাত্রছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না।
 
এছাড়াও শেখ রাসেল হল কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার পাল ও মোস্তফা ফয়সাল রাফির বিরুদ্ধে শহীদ রফিক জব্বার হলের জানালা ভাঙচুরের অভিযোগে তৎকালীন প্রভোস্ট অধ্যাপক সোহেল রানা তাদেরকে শোকজ করেন এবং সাময়িক বহিষ্কার করেন।
 
 
উল্লেখ্য,  জোবায়েদ সাদিক আশিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী,  অলক কুমার পাল বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী,  মোস্তফা ফয়সাল রাফি অর্থনীতি ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং মীর নিশাত নাওয়ার ৪৭ ব্যাচের শিক্ষার্থী। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব