রণেশ দাশগুপ্তের জন্মদিনে ইবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর স্মারক বক্তৃতা

ইবি প্রতিনিধি | ২৭ জানুয়ারী ২০২৪, ১৬:২২

রণেশ দাশগুপ্তের জন্মদিনে ইবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর স্মারক বক্তৃতা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১১৩ তম জন্মদিন উপলক্ষে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় চতুর্থ শিল্পবিপ্লব ও প্রযুক্তির সংস্কৃতি বিষয়ক এই বিশেষ সভার আয়োজন করে খুলনা বিভাগীয় উদীচী শিল্পীগোষ্ঠী। 

শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়ের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানটি।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফ, সম্পাদকমন্ডলীয় সদস্য কংকন নাগ, যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান, চলচ্চিত্র নির্মাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক প্রদীপ ঘোষ, যবিপ্রবি'র সহযোগী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক স্বপন কুমার বাগচি, চুয়াডাঙ্গা জেলা সংসদ এর সভাপতি হাবিবি জহির রায়হান, মাগুরা জেলা সংসদ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, ইবি বাংলা বিভাগের অধ্যাপক ডঃ তপন কুমার রায়, ইবি অর্থনীতি বিভাগের অধ্যাপক মুঈদ রহমান সহ উদীচী শিল্পীগোষ্ঠীর নেতাকর্মী ও সদস্যবৃন্দ। 
 
এতে কেন্দ্রীয় সংসদ কর্তৃক নয়টি বিভাগে 'চতুর্থ শিল্পবিপ্লব ও প্রযুক্তির সংস্কৃতি' শীর্ষক স্মারক বক্তৃতা দেওয়া হয়। বক্তব্যে প্রযুক্তি ও মানুষ, প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শিল্পবিপ্লব, বস্তুর আন্তর্জাল, বিগ ডাটা, ভার্চুয়াল বাস্তবতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি, সাইবার সংস্কৃতি, অনলাইন ভিত্তিক বিনোদন, শিক্ষা-সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, ডিজিটাল বিভাজন, মানব প্রকৃতি পরিবর্তনের সংস্কৃতি, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, নজরদারি সংস্কৃতি, চতুর্থ শিল্পবিপ্লবকেন্দ্রিক নন্দনতত্ত্ব, সাংস্কৃতিক উত্তরাধিকার, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ ও মোকাবিলার উদ্যোগ সহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর