বাসের ধাক্কায় প্রাণ হারালেন জাবির সাবেক শিক্ষার্থী

জাবি প্রতিনিধি  | ৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮

বাসের ধাক্কায় প্রাণ হারালেন জাবির সাবেক শিক্ষার্থী
ঢাকা-আরিচাগামী সেলফি পরিবহনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মো. রোবেল পারভেজ মারা গেছেন।
 
তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে মার্কেন্টাইল ব্যাংকের হরিরামপুর শাখায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ৭নং উয়ার্শী ইউনিয়ন পরিষদের বন্দ্য কাওয়ালজানী গ্রামে। 
 
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল আটটায় ধামরাই থানা বাসস্ট্যান্ডে দ্রুতগামী সেলফি পরিবহনের একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুবেলের বন্ধুরা জানান, সকাল আটটায় অফিসে যাওয়ার জন্য তিনি ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় দ্রুতগামী সেলফি পরিবহনের দু'টি বাস প্রতিযোগিতা করে যাওয়ার সময় রাস্তার পাশ ঘেঁষে চলে যায়৷ এতে বাসের নিচে চাপা পড়েন রুবেল ও মান্নান নামের আরো এক পথচারী৷ ঘটনাস্থলেই মারা যান তারা৷ পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন। 
 
রোবেল পারভেজ বন্দ্য কাওয়ালজানি খাদেম আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে মাধ্যমিক ও ধামরাই সরকারি কলেজ থেকে ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে মার্কেন্টাইল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন৷ 
 
ব্যক্তিগত জীবনে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ বিশ্ববিদ্যালয় জীবনে কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফুলেশ্বরী ও শিলাতলে পদ্মপাতা নামে তার দুটি প্রকাশিত গ্রন্থ রয়েছে৷ তিনি স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান রেখে গেছেন। বিকেল চারটায় জানাজা নামায শেষে তাকে টাঙ্গাইলের নিজ গ্রামে সমাহিত করা হয়৷ তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধু ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর