ইবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ইবি প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২৩, ২২:১১

ছবি- সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত, নববর্ষের সংগীত ও ঢাক ঢোল পিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

পরে সকাল পৌনে ১১ টায় প্রশাসন ভবন চত্বর হতে গ্রাম বাংলার কৃষ্ঠি রং বেরং এর মুখোশ, পাখি ও বৈশাখী ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে বটতলায় গিয়ে শেষ হয়। পারে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ফাইন আর্টস বিভাগের সভাপতি ও পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মামুনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন।

এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব