জাবি উপাচার্য প্যানেল নির্বাচন/একাংশের প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি | ১১ আগষ্ট ২০২২, ২২:৩৫

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশ। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সিনেট সদস্য অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ সময় ট্রিবিউন-কে এ তথ্য নিশ্চিত করেন। 

অধ্যাপক ড. মো. নূরুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশের প্যানেল গঠিত হয়েছে। প্যানেলের বাকি সদসরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্। 

অধ্যাপক নূরুল আলম বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা)। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থকমিটির সদস্য। তিনি জাবি শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি। অধ্যাপক নূরুল গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সাবেক ডিনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। 

অধ্যাপক অজিত কুমার মজুমদার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি। 

অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাইন্সিলের সদস্য এবং জাবি শিক্ষক সমিতির সভাপতি। 

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর আগামী শুক্রবার (১২ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট সভায় অনুষ্ঠিত হবে উপাচার্য প্যানেল নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ হতে একটি প্যানেল আসার জোর গুঞ্জন রয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব