ঢাবিতে যমুনা’র সভাপতি হলেন শামীম, সম্পাদক নয়ন

ঢাবি প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ২৩:৫৫

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যমুনা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সোলাইমান হোসেন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক শেখ আরিফিন ইমরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি মোল্লা আবু শামীম ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম (নয়ন)।

সাবেক সভাপতি মোঃ সোলাইমান হোসেন বলেন, "আমরা আশাবাদি নবগঠিত এ কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।"

সাবেক সাধারণ সম্পাদক শেখ আরিফিন ইমরোজ আশা প্রকাশ করে বলেন," যমুনার সিনিয়র উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে আমরা নতুন কমিটি প্রদান করেছি। আশা করি নতুন নেতৃত্বে যমুনা নব উদ্যমে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবে।"

নবনির্বাচিত সভাপতি মোল্লা আবু শামীম বলেন, '‘আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে দায়িত্ব অর্পন করেছেন আমি সর্বাত্মক চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।"

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম বলেন, যমুনা শিক্ষার্থীদের কল্যান সংশ্লিষ্ট কর্মকান্ডে অতীতের ন্যায় কাজ করে যাবে।'

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা থেকে ঢাবিতে পড়ুয়া অস্বচ্ছতা ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা সহ ভর্তি পরিক্ষার সময় সিরাজগঞ্জ থেকে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে সংগঠনটির সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর