জাবিতে ভর্তি পরীক্ষা দিলেন ৫৫ বছরের বেলায়েত

আব্দুল মান্নান, জাবি সংবাদদাতা | ১ আগষ্ট ২০২২, ০৫:০৩

সংগৃহীত

বয়সের বাধা পেরিয়ে অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে নিজের স্বপ্নপূরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ।

রবিবার (৩১ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ভবনের ২৪৬ নম্বর কক্ষে 'সি' ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।

বেলায়েত শেখ দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের বাসিন্দা।

পরীক্ষা শেষে বেলায়েত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তবে সেখানে চান্স হয়নি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। সেখানে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তবে ঢাবি ও রাবি থেকে জাবিতে ভালো পরীক্ষা দিয়েছি।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যতটুকু দেখেছি, বেশ সাজানো গোছানো মনে হয়েছে। পরীক্ষার হলের পরিবেশ সুন্দর ছিলো, শিক্ষকরাও সহযোগিতা করেছেন। আমি এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, আমি সব মিলিয়ে ৫৩টি নৈর্ব্যক্তিক দাগিয়েছি। আশা করি, ভালো ফলাফল আসবে। যদি জাবিতে ভর্তির সুযোগ পাই, তাহলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে চাই।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন বেলায়েত৷ জানা যায়, গতকাল শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর থেকে বাসে করে রওয়ানা দেন তিনি। এ সময় শ্রীপুর থেকে ভবানীপুরগামী একটি বাসের ধাক্কায় মেরুদণ্ডের নিচের হাড়ে প্রচণ্ড ব্যথা পান তিনি।

এর আগে, গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দেন তিনি। তবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত শেখ।

উল্লেখ্য, ১৯৬৮ সালে জন্ম নেয়া বেলায়েত শেখের ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। প্রবল আগ্রহ থাকলেও দারিদ্র্যের কারণে সুযোগ উঠেনি। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।

এ বছর বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৪৩ নিয়ে পাস করেন। এর আগে, ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে জিপিএ ৪.৫৮ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পাস করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব