কুবিতে গুচ্ছ পদ্ধতির 'এ' ইউনিটের পরীক্ষা সম্পন্ন

কুবি প্রতিনিধি | ৩১ জুলাই ২০২২, ০১:৪৬

সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ৯ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১ টায় শেষ হয়।

এবারের ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটের কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯ হাজার ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরও ৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকল কেন্দ্রেই নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেয়া হয়েছে বলে দেখা গেছে। কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেখা গেছে।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রের কেন্দ্র সমন্বয়ক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, আমরা সবাইকে বলেছি যাতে ফোন না নিয়ে প্রবেশ করে। কিন্তু তারপরেও যদি কেউ নিয়ে আসে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই। আমরা পরীক্ষা শুরুর আগে আবারো শিক্ষার্থীদের সামনে ফোন রেখে পরীক্ষায় বসতে বলেছি।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কল্যাণী মজুমদার নামে এক শিক্ষার্থী বলেন, লোডশেডিংয়ের কারনে একটু সমস্যা ছিল। হলে ঘড়ি ছিল না। ফলে সময় দেখতে সমস্যার সম্মুখীন হয়েছি। এছাড়া কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে।

আব্দুল্লাহ ফয়সাল নামে এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ ঠিক ছিল। কোন সমস্যা হয় নি। তবে পরীক্ষা শর্ট সিলেবাসে হওয়ার কথা থাকলেও ফুল সিলেবাসে হয়েছে।

পরীক্ষার্থীর সাথে আসা আব্দুল ওয়াহাব নামে এক অভিভাবক বলেন, পরিবেশ সুন্দর ছিল। কোন সমস্যা হয়নি। আগামী দিনেও যাতে এমন পরিস্থিতি বজায় থাকে।

কুবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, আমরা সফলভাবে পরীক্ষা সম্পূর্ন করতে পেরেছি। এবার কেন্দ্র বেশি হওয়ায় মোট কত শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন সেটা জানতে একটু দেরি হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব