রাবির উপ-উপাচার্যের বিদায় সংবর্ধনা

আসিফ আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ২৭ জুলাই ২০২২, ০৭:২০

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৬ জুলাই) মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার চার বছর মেয়াদে নিয়োগের শেষ কার্যদিবস ছিল আজ মঙ্গলবার। আগামীকাল (বুধবার) থেকে রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে তাঁর পূর্বতন দায়িত্বে পুনরায় যোগ দিবেন তিনি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। তেমনি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ডে যে অবদান রেখে গেলেন তা মাইলফলক হয়ে থাকবে। তাঁর কৃতিত্বপূর্ণ কর্মগুলি আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আগামী দিনেও এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রয়োজন হলে তিনি অকুষ্ঠিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সহযোগিতা প্রদান করবেন বলে উপাচার্য প্রত্যাশা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী খোন্দকার শাহরিয়ার রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর এম হুমায়ুন কবীর, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, পরিবহণ দপ্তরের প্রশাসক মো. মোকছিদুল হক প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব