আগাম কমিটি দেওয়ার গুঞ্জন জাবি ছাত্র ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে

জাবি প্রতিনিধি | ২৪ জুলাই ২০২২, ০৩:৫৭

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা এ বছরের অক্টোবরের শেষে। তবে নিজেকে আবারও সভাপতি পদে রাখতে তড়িঘড়ি করে নতুন কমিটি দেওয়ার গুঞ্জন উঠেছে চলমান কমিটির সভাপতি রাকিবুল হক রনির বিরুদ্ধে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, জাবি সংসদ ছাত্র ইউনিয়নের কমিটিতে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার পর সভাপতি পদে থাকার নজির নেই। সেই ধারাবাহিকতা রক্ষা করতে রাকিবুল হক রনি দ্বিতীয় মেয়াদে সভাপতি পদ আকড়ে থাকতে নতুন কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি দিতে তৎপর। কেননা আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে তার স্নাতকোত্তর পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির একাধিক কর্মী জানান, বর্তমান সভাপতি আবারও সভাপতি পদে থাকতে নতুন কমিটি দিতে তোড়জোর শুরু করে করেছেন। এমনকি তার এ কাজে সম্ভাব্য বিদ্রোহী কর্মীদের উচু পদ দেওয়ারও প্রলোভন দেখানো হচ্ছে।

তারা আরও জানিয়েছেন, ব্যক্তিস্বার্থে সংগঠনটির সভাপতি নানা ইস্যূতে ক্যাম্পাসে আন্দোলন সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার সাথে ‘লিয়াজো’ করতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তিনি চলমান কমিটির সদস্যদের মতামতকে তোয়াক্কা করছেন না।
এ ব্যাপারে রাকিবুল হক রনি বলেন, ’আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এক বছর বেশী থাকা যায়, মাস্টার্স পরীক্ষা শেষ হলেও মানে ছাত্রত্ব শেষ হলে। নিলয়ের (সাধারণ সম্পাদক) তো মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে সে কারণেই ভাবছি এক মাস আগেই করা যায় কিনা। তবুও সেটা ভাবনা। আমারও ফাইনাল পরীক্ষা আগস্টের ১৭ তারিখ থেকে। কাজেই পারব কিনা জানি না।

অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, ’জানি না ভাই, এগুলা কোনো কথা না। এগুলো কমিটি হলেই বুঝতে পারবেন। এগুলো কোনো সঠিক তথ্য না। দ্বিতীয় বার কমিটিতে থাকার কোনো ইচ্ছা নাই ‘



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর