সিলেটে বন্যার অবনতি, বন্যার্তদের পাশে গণস্বাস্থ্য

গবি প্রতিনিধি | ৫ জুলাই ২০২২, ০০:৩১

সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার্তদের মাঝে  ৮০০ পরিবারের মাঝে খাবার সহায়তা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। 

রবিবার (৩ জুন) সকাল থেকে নওধার গণস্বাস্থ্য কেন্দ্রে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ১০টি গ্রামের বর্ন্যায় ক্ষতিগ্রস্থ ৮০০ টি গরীব পরিবারে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ বিতরণ করা হয়। 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলার সির্বাহী অফিসারের প্রতিনিধি ও রামপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোঃ সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধ মোঃ আরজ আলী মামুন,  সাবেক ইউপি সদস্য মোঃ আনিসুজ্জামান আনিস, প্রবিন মুরব্বি ক্বারী ইসলাম উদ্দিন সাহেব, সৈয়দ আতিকুর রহমান, নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদসহ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।   

এসময় রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, 'বর্তমান সৃষ্ট সিলেটের বর্ন্যায় গণস্বাস্থ্য কেন্দ্র বর্ন্যার্তদের পাশে থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা দিয়ে অনেক বড় ভূমিকা পালন করেছে এবং আজকের এই ৮০০ টি পরিবারে একসাথে ত্রাণ সহায়তা বিশ্বনাথ উপজেলায় বিরল।' 

নওধার গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার সোহরাব আহমদ জানান, 'খাদ্যসামগ্রীর মধ্যে একটি পরিবারের জন্য ৫ কেজি চাউল, দেড় কেজি আলু, আধা কেজি ডাল, এক কেজি লবণ, শুকনা মরিচ, খাবার স্যালাইন বিতরণ করা হয়।' 

উল্লেখ্য, এর আগে বর্ন্যার শুরু থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রায় ২০ টি গ্রামে ৩০৮৪ টি পরিবারসহ মোট সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে প্রায় ৩০ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা প্রদান করে গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া প্রায় ২৫ লক্ষ টাকার ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যার্তদের চিকিৎসা সেবা দিয়ে চলছে গণস্বাস্থ্য কেন্দ্র।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা