ববিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

ববি প্রতিনিধি | ২৯ জুন ২০২২, ২০:০৮

সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইংলিশ ডিপার্টমেন্ট কর্তৃক প্রাক্তন কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা , মেধা বৃত্তি প্রদান, আন্তঃ ব্যাচ সেপলিং বি ও ইংরেজি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

২৮ জুন ( মঙ্গলবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন ববি উপাচার্য । 

এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের সার্টিফিকেট প্রদান ও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইংলিশ ডিপার্টমেন্ট এর প্রধান উপদেষ্টা ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান ইয়াসিফ আহমদ ফয়সল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী মোঃ আরিফ হোসেন, শফিকুল ইসলাম এবং এসোসিয়েশনের আহ্বায়ক আনিসুজ্জামান সহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা