কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ ছাত্রীকে শোকজ

সময় ট্রিবিউন ডেস্ক | ২৯ জুন ২০২২, ০০:৪৩

ছবি: সংগৃহীত

কাঁঠাল খাওয়ায় নোবিপ্রবির ২ ছাত্রীকে শোকজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের গাছের কাঁঠাল খাওয়ায় দুই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হল প্রশাসনের এমন নোটিশে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

মঙ্গলবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক গাজী মোহাম্মদ মহসিন জানান, গত ২২ জুন তার সই করা এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২১ জুন সকাল ১০টার দিকে হলের অভ্যন্তরের কাঁঠাল গাছ থেকে বিনা অনুমতিতে কাঁঠাল ছিঁড়ে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয়। এর আগেও গাছ থেকে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা হারিয়ে গেছে। কিন্তু কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, গাছে উঠে কাঁঠাল পারার সময় গাছ থেকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা কিংবা জীবননাশেরও আশঙ্কা ছিল। এতে বিশ্ববিদ্যালয় কিংবা হল কর্তৃপক্ষ বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারত। এ ঘটনার ব্যাখ্যা হল অফিসে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে ফলগাছ থেকে কাঁঠাল পারায় নোটিশ দেওয়ায় আমরা লজ্জিত। আমাদের কিছু বলার ভাষা নেই। যদি শিক্ষার্থীরাই ফল না খায়, তবে কে খাবে এসব ফল?

এ বিষয়ে জানতে চাইলে বিবি খাদিজা হলের প্রাধ্যক্ষ গাজী মোহাম্মদ মহসিন বলেন, ক্যাম্পাসের ফলমূল খাওয়ার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। আমাদেরকে বললে আমরা তাদেরকে পেড়ে দেবো। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়, সতর্কতা অবলম্বন করার জন্যই নিষেধ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর