ক্যাম্পাসে ফিরলো সেই ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি | ২০ জুন ২০২২, ২৩:৩২

ঢাবি প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন সেই ঢাবি শিক্ষার্থীরা-ছবি: সময় ট্রিবিউন

সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরেছেন৷ দুইজন সেনা সদস্যের তত্ত্বাবধানে তাদেরকে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পৌঁছিয়ে দেওয়া হয়৷ এ সময় তাদের সহপাঠীরা তাদেরকে গ্রহণ করে নেন।

এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর তিন সদস্যের তত্ত্বাবধানে সংস্থার নিজস্ব মিনিবাসে (কোস্টার) তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

গত ১৪ জুন পরীক্ষা শেষে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী। ১৬ জুন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে তারা কোনোমতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে আশ্রয় নেন। পরে সেখান থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসন তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে যায়।

সেখান থেকে ১৭ জুন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসন একটি নৌযানে করে তাদেরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সিলেটের উদ্দেশে পাঠায়। রওনা হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে প্রবল স্রোত এবং বৃষ্টিতে যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি সুনামগঞ্জের দোয়ারা বাজার সংলগ্ন সুরমার চরে আটকে যায়। পরে নৌযানটি ছাতক ফেরি ঘাটে নোঙর করতে সক্ষম হয়৷ সেখান থেকে রবিবার সকালে তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর উদ্ধার বোটে করে দুপুরের দিকে তারা সিলেট ক্যান্টনমেন্টে পৌঁছান। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল। তারপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব