ইউসিএ কতৃক কালো তালিকাভুক্ত কুবি তথ্যটি মিথ্যা-বঙ্গবন্ধু পরিষদ

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ২৩ এপ্রিল ২০২২, ০২:৫২

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) যুক্তরাজ্য ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস(ইউসিএ) কতৃক কালোতালিকাভুক্ত বা কুবি'র কোন ডিগ্রী ইউসিএ কর্তৃপক্ষ গ্রহণ করবে না মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যে তথ্যটি ছড়িয়ে পড়ছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কাজী ওমর সিদ্দিকী ও মাহবুবুল হক ভূঁইয়া সর্মথিত বঙ্গবন্ধু পরিষদের একাংশ।

শুক্রবার (২২ শে এপ্রিল) বঙ্গবন্ধু পরিষদের (ওমর-মাহবুব) সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউসিএ কর্তৃপক্ষ কতৃক The University of Comillah এবং Cumilla University দুইটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে। যার কোনোটির সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি রূপ Comilla University এর মিল নেই। ফলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামে প্রচারের সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে কোনো ধরণের যাচাই বাছাই ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (Comilla University) বলে উল্লেখ করা হয়েছে। যা অসত্য এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্ষতিকর।
গণমাধ্যমে প্রকাশিত নিউজে ইউসিএ কর্তৃপক্ষের কোন বক্তব্য নেই এবং আমরা তাদের ওয়েবসাইটে এ সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি দেখতে পাইনি।
গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে নিজ নিজ অবস্থা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন ইউসিএ কর্তৃপক্ষকে বিষয়টির সঠিক ব্যাখ্যা চেয়ে মেইল পাঠিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা