গণস্বাস্থ্য মেডিসিন ক্লাবের ইফতার অনুষ্ঠিত

আখলাক, গবি প্রতিনিধি | ২২ এপ্রিল ২০২২, ১০:২৫

ছবিঃ সংগৃহীত

সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডেন্টাল ভবনের হল রুমে কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে মেডিসিন ক্লাবের সভাপতি মোস্তাকিম আহমেদ খান তনয় বলেন, 'আর্ত-মানবতার সেবায় সর্বদা কাজ করছে মেডিসিন ক্লাব। ক্লাবের প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষকে বিনামূল্যে রক্ত দেওয়া। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এ ইফতার মাহফিলের লক্ষ্যই ছিল পথশিশু ও এতিম বাচ্চাদের একদিন ইফতার করানো।‘

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মোরশেদ। এছাড়াও অনুষ্ঠানে ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: কায়কোবাদ রাসেল, এনাটমী বিভাগের প্রভাষক ডা: বিরাজুল ইসলাম বিরাজ ও প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

এতিমখানায় ঈদ উপহার বিতরণ, পথশিশুদের ইফতার বিতরণ ও দোয়া প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, মেডিসিন ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। বিনামূল্য রক্তদান, হেলথ ক্যাম্পেইন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা