জাবিতে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মান্নান, জাবি প্রতিনিধি | ১৩ এপ্রিল ২০২২, ০৩:৪২

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে গবেষণা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১২ই এপ্রিল) সকাল ১০ টা থেকে দিনব্যাপী প্রাণিবিদ্যা বিভাগে 'ডাটা এনালাইসিস, সাইন্টিফিক রাইটিং এন্ড পাবলিকেশন' শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চতর গবেষণা কর্মসূচির আওতায় এই আয়োজন শেষ হয়। কর্মশালার আয়োজক কিটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, 'বিশ্ববিদ্যালয় ছাত্রদের গবেষণায় মনোযোগী করতে, গবেষণা প্রবন্ধ লিখতে এবং পাবলিকেশন এর দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মশালা সম্পন্ন হয়েছে।' 

কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জাব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এবং প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মনজুরুল হক বলেন, “গবেষণা করে তথ্য সংগ্রহ করে সেই তথ্য জার্নালে প্রকাশ করতে না পারলে সেই গবেষণা মূল্যহীন।“ 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার জুলফিকার রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী অধ্যাপক তালহা বিন ইমরান ও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহিদুজ্জামান সোহেল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা