স্মৃতিসৌধে অগ্নিসেতুর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় 

গবি প্রতিনিধি | ২৭ মার্চ ২০২২, ০৪:১৫

ব্লাড গ্রুপ নির্ণয় 

স্বাধীনতা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে দিনব্যাপী গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ, ২০২২) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের সামনে উক্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এসময় বিনামূল্যে প্রায় কয়েকশত জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা শহীদুল ইসলাম মল্লিক, কেন্দ্রীয় সম্পাদক অরূপ দাস শ্যাম, সাবেক সভাপতি হোসাইনুল আরেফিন সেতু-সহ সংগঠনের সকল সদস্যগণ। 

গণ বিশ্ববিদ্যালয় অগ্নিসেতু সংঘের সভাপতি মনজুরুল মিঠু বলেন, 'অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ। সর্বদা সাংস্কৃতিক, মানবিক ও সামাজিক কাজে প্রত্যয়ী। সে ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করি। করোনার দীর্ঘ বিরতির পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অগ্নিসেতুর সকল সদস্যদের মধ্যে এক নতুন উদ্যম দেখা গেছে। আগামী দিনে আমাদের আরও কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে সকলের সহযোগিতা কামনা করছি।' 

উল্লেখ্য, সুস্থ সাংস্কৃতিক চর্চা ও অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ২০১৭ সালের ডিসেম্বর থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে গণ বিশ্ববিদ্যালয় অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব