রাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি | ২৬ মার্চ ২০২২, ০৫:৪১

রাবি ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৭টি হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ফেসবুক পোস্টের মাধ্যমে ১৭টি হল কমিটির পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রতিটি বিজ্ঞপ্তিতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনুর স্বাক্ষর আছে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মো. কাব্বিরুজ্জামান রুহল, সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস। শের-ই-বাংলা ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক মো. স্বাধীন খান। মতিহার হল ছাত্রলীগের সভাপতি মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক ভাস্কর সাহা। শাহ্ মখদুম হল ছাত্রলীগের সভাপতি মো. তাজবীউল হাসান অপূর্ব, সাধারণ সম্পাদক মো. রামীম আহম্মেদ। সৈয়দ আমীর আলী হল ছাত্রলীগের সভাপতি শেখ কামাল বিন হারুন সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। 

নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সভাপতি শুভ্রদেব ঘোষ, সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন। শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দ, সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সভাপতি মো. নিয়াজ মোর্শেদ শুভ, সাধারণ সম্পাদক মো. নাইম আলী। মাদার বখ্শ হল ছাত্রলীগের সভাপতি হামীম রেজা শাফায়েত, সাধারণ সম্পাদক শফিউর রহমান। শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মো. মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান অপু। শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগের সভাপতি মো. রাশেদ আলী, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। 

বিজ্ঞপ্তি থেকে আর‌ও জানা য়ায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাধারণ সম্পাদক স্মৃতি বালা। মন্নুজান হল ছাত্রলীগের সভাপতি জান্নাতুল নাইমা আকন্দ জানা, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী। রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি নুসরাত আহান আতা, সাধারণ সম্পাদক আলফি শারিন আরিয়ানা। তাপসী রাবেয়া হল ছাত্রলীগের সভাপতি তাসনিম নাহার তৃনা, সাধারণ সম্পাদক তাসনুভা মেহজাবিন মিম। রহমতুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি মোসা. তামান্না আকতার তন্বী, সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম। খালেদা জিয়া হল ছাত্রলীগের সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ, সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম শ্রেয়া।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি আবাসিক হল রয়েছে। যার মধ্যে ১১টি ছাত্রদের ও ৬টি ছাত্রীদের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব