রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

রাবি প্রতিনিধি | ৯ জানুয়ারী ২০২২, ০৫:১৪

ছবিঃ সংগৃহীত

"পরিচ্ছন্ন ও স্নিগ্ধ ক্যাম্পাস চাই" প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসে পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির সূচনা করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত ই জাহান এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের এমন শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, এটা যেন শুধু লোক দেখানোতেই সীমাবদ্ধ না থাকে, এটা যেনো সারা বছরব্যাপী থাকে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, এই ক্যাম্পাস তোমাদের। আর তোমরা আমাদের প্রাণের স্তম্ভ। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষা করা কারো একার প্র‍য়াস নয়। তোমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।

এসময় ক্যাম্পাসের দোকানদারদের সতর্ক করে উপাচার্য আর‌ও বলেন, দোকানের আশেপাশে প্লাস্টিক, পলিথিনের ময়লা-আবর্জনা থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

এসময় ক্যাম্পাসের লাইব্রেরী চত্বর, ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর সহ রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় শিক্ষক ও শিক্ষার্থীদের।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ- উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা