রাবিতে অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

রাবি প্রতিনিধি | ৯ জানুয়ারী ২০২২, ০৪:৫৩

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অডিটোরিয়ামে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, নিহত শ্রমিকের নাম আলেক (৩৫)। তিনি রাজশাহী নগরীর বেলপুকুর থানার কাপাসিয়া গ্ৰামের বাসিন্দা। অডিটোরিয়ামের ছাদের রাবিশ পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন তিনি। ডাক্তারের বরাত দিয়ে মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামের ছাদ থেকে পড়ে একজন মারা যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। পরে ওখানকার চীফ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সাথে কথা হয়ে। এটা এক্সিডেন্টালি ঘটেছে বলে মনে হয়েছে। তবে হাসপাতাল পর্যন্ত যেহেতু গিয়েছে। তাই পোস্টমর্টেম করলে সব জানা যাবে।

পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। যার মধ্যে সিভিলের কাজটি করছেন হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।

শ্রমিকের নিরাপদ সরঞ্জাম ছিল কিনা এমন প্রশ্নে ডন বলেন, শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাঁদ পরিষ্কার করছিল তাই পড়েনি সে।

অডিটোরিয়ামের সংস্কার কাজের দেখভালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, আমি আগে থেকে বলে দিয়েছি উপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। আজ শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব