কোহলিকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে বাবর

সময় ট্রিবিউন | ১৭ এপ্রিল ২০২১, ০৪:২১

ছবিঃ টুইটার

বিরাট কোহলিকে টপকে ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটসম্যান এর তালিকায় এক নাম্বারে চলে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের বিরাট কোহলি সেরা নাকি পাকিস্তানের বাবর আজম- এ নিয়ে বিতর্কের সময় হয়ত এখনও আসেনি। তবে বাবর যে কোহলির পথেই ছুটছেন তা বলা যায় দ্বিধাহীনভাবেই। পাকিস্তানের অধিনায়ক সম্প্রতি পেয়ে গেলেন এর স্বীকৃতিও। ভারতীয় অধিনায়ককে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের চূড়ায় বসেছেন তিনি।

বাবরের আগে মাত্র ৩ জন পাকিস্তানি ব্যাটসম্যান ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছিলেন। আগে এই কীর্তি ছিল জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের।

বাবরের উত্থানে কোহলির দীর্ঘদিনের রাজত্বে অবসান ঘটল। দীর্ঘ ১২৫৮ দিন কোহলি ছিলেন ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষে বাবর কোহলিকে পেছনে ফেলার মত পয়েন্ট অর্জন করেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৬৫। কোহলি দ্বিতীয় স্থানে আছেন ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে ফখর জামানেরও। ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড ওয়ার্নার ও শাই হোপকে পিছিয়ে তিনি উঠে এসেছেন সপ্তম স্থানে। কুইন্টন ডি কক ছিটকে গেছেন শীর্ষ দশ থেকে।

বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ পঞ্চম স্থানে অবস্থান করছেন। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিব আল হাসান এখনও যথারীতি শীর্ষে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর