আইপিএল খেলতে অনুমতি চেয়েছেন সাকিব-মুস্তাফিজ

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০০:৫০

ফাইল ছবি

করোনার কারণে মাঝপথে স্থগিত আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম পর্বে অংশ নেয়া সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় পর্বেও পাওয়ার আশা দেখছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

আইপিএলে যেতে ইতোমধ্যে বোর্ডের কাছে আবেদন করে রেখেছেন এই দুই ক্রিকেটার। মুস্তাফিজ কিছুদিন আগে আবেদন করলেও সাকিব করেছেন শনিবার। তাদের দুজনের আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার সিদ্ধান্ত জানাবে বিসিবি।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানান, মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগেই আবেদন করেছে এবং সাকিব শনিবার আবেদন করেছে। আমরা ১ তারিখ এ নিয়ে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, এটা আমাদের জন্য অনেক ভাল একটা সুযোগ, আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলবে, যার স্টান্ডার্ড অনেক উঁচু মানের। সেখানে যদি ভাল পারফরম করে, ওই কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলবো ওখানে দলের জন্য খুব উপকার হবে।

বোর্ড তাদের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে পজিটিভ আছে বলেও জানান আকরাম খান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব