৮ গোলের বড় জয় পেল আবাহনী

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ০১:০৫

ছবি : ইন্টারনেট

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর বারিধারাকে ৮-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

ম্যাচের শুরু থেকে শেষ- পুরো গল্পটাই ছিল আকাশী হলুদ শিবিরের। আট গোলের দু’টি কেবল দেশি মিডফিল্ডার জুয়েল রানার। বাকি ছয়টিই তিন বিদেশির। সর্বোচ্চ গোলদাতার ট্রফির লড়াইয়ে বেশ ক’জন বিদেশি এগিয়ে। এর মধ্যে ১৯ গোল করে শীর্ষে রয়েছে বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো এবং শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে।

১৮ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইফ স্পোর্টিংয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড জন ওকোলি। ১৭ গোল করে তালিকার তৃতীয় স্থানে উঠে এলেন ঢাকা আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট। লিগে ওমর জোবেরের মতো দু’টি হ্যাটট্রিকের রেকর্ড এখন বেলফোর্টেরও দখলেও।

আজ ম্যাচের শুরু থেকেই বারিধারার বক্সে গোলের বন্যা বইয়ে দিতে থাকে আকাশী হলুদ জার্সিধারীরা। ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি আদায় করে নেয় আবাহনী। বক্সের মধ্যে জুয়েল রানাকে ফাউল করে বসেন হাফিজুর রহমান তপু। পেনাল্টি থেকে আবাহনীকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগোস্তো (১-০)।

৩০ মিনিটে ফের পেনাল্টি পায় আবাহনী। সফল স্পট কিক নিয়ে আবাহনীকে দুই গোলের লিড এনে দেন বেলফোর্ট (২-০)। ম্যাচের ৪১ মিনিটে গোল করার তালিকায় নাম লেখান নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা। রাফায়েল অগোস্তোর কর্ণার থেকে আসা বল মাথা লাগিয়ে লক্ষ্যভেদ করেন তিনি (৩-০)। ৬৩ মিনিটে একক প্রচেস্টায় বল নিয়ে বারিধারার বিপদ সীমানায় ঢুকে পড়েন সানডে সিজোবা।

কোনাকুনি থেকে তার নেওয়া শট বারিধারার নিয়মিত গোলকিপার মিথুন মারমার বদলী মামুন আলী ঝাপিয়ে পড়ে রক্ষা করেন। সানডের সুযোগ নষ্ট করার মিনিট খানেক বাদেই আবাহনীকে চতুর্থ গোল এনে দেন জুয়েল রানা। রাফায়েল অগোস্তোর হালকা ক্রস বেলফোর্ট মাথা দিয়ে বল বাড়ান জুয়েলের দিকে। সেখানে বল নিয়ন্ত্রণে নিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন জুয়েল (৪-০)।

স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে আবাহনী শো চলতেই থাকে। ৬৬ মিনিটে জোড়া গোল পূরণ করেন জুয়েল রানা। মাঝ মাঠ থেকে দুর্দান্ত দৌঁড়ে একক প্রচেস্টায় বল জালে জড়িয়ে দেন তিনি (৫-০)। মিনিট দুয়েক পর বারিধারাকে লজ্জায় ডুবিয়ে আবাহনীকে ছয় গোলের লিড এনে দেন বেলফোর্ট কারভেন্স (৬-০)। ৭৫ মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন বেলফোর্ট (৭-০)। ম্যাচের অন্তিম সময়ে নিজের চতুর্থ এবং দলের অষ্টম গোলের দেখা পান এই হাইতিয়ান (৮-০)। সেই সঙ্গে এবারের লিগে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে আবাহনী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর