মেসির বিদায়ে আবেগাপ্লুত মুশফিক

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ১৯:৫১

ছবি : ফেসবুক

অশ্রুসিক্ত চোখে প্রিয় ও ভালোবাসার ক্লাব বার্সেলোনাকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। তার সাথে কেঁদেছে সারা বিশ্বের কোটি-কোটি ফুটবলপ্রেমী। বার্সেলোনা থেকে মেসির চলে যাওয়ায় মন খারাপ হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমেরও। কারণ মেসির জন্যই বার্সেলোনার ভক্ত হয়েছিলেন মুশফিক। আর আগামী মৌসুম থেকে বার্সেলোনায় দেখা যাবে না মেসিকে। এমনটা অনেকেই ভাবতে পারছেন না। ভাবতে পারছেন না মুশফিকও। কারণ এই মেসির জন্যই তো বার্সেলোনার খেলা দেখতেন বেশিরভাগ ফুটবলপ্রেমী। মেসি না থাকলে, কার জন্যই বার্সার খেলা দেখবেন তারা। তেমন উপলব্ধি মুশফিকেরও।

তাই তো নিজের মনের কষ্টটা সাামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মুশফিক।

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখে খুব কষ্ট হচ্ছে। তিনি আমার প্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন এবং যে কারণে আমি এফসি বার্সেলোনার বিশাল ভক্ত হয়েছি। জানি না কার জন্য বার্সেলোনার খেলা দেখব। জাদুকরের জন্য শুভ কামনা রইল।’

এমন স্ট্যাটাসের সাথে ন্যু ক্যাম্পে মেসি একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা ছবিও আপলোড দিয়েছেন মুশফিক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা