চলতি মাসেই টাইগারদের মাটিতে আসবে অস্ট্রেলিয়া

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২১:২৩

ছবিঃ সংগৃহীত

নানা নাটকীয়তা শেষে অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। অসিদের বাংলাদেশ সফর এখন পুরোপুরি নিশ্চিত।ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। (২৯জুলাই) ঢাকা পা রেখেই তিন দিন কোয়ারেন্টিনে থেকে ৩ তারিখে মাঠে নামবে প্রথম ম্যাচ খেলতে তার আগে ১ আগস্ট প্রথম দিনের অনুশীলনে নামবে অজিরা।

সিরিজের প্রত্যেকটি ম্যাচ মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স আকরাম খান।

সোমবার আকরাম খান জানান, দুই বোর্ডের মধ্যে ম্যাচ শুরুর সময় নিয়ে আলোচনা হয়েছে। তবে দুই বোর্ডের আলোচনায় যেকোনো সময় সময়ের পরিবর্তন আসতেও পারে। এক্ষেত্রে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।

আগামী ৩ আগস্ট প্রথম ম্যাচ খেলার পরদিনই (৪ আগস্ট) রয়েছে দ্বিতীয় ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৬ ও ৭ আগস্ট তৃতীয় ও চতুর্থ ম্যাচ। ৮ তারিখ বিরতি দিয়ে ৯ তারিখে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ ম্যাচ।

এর আগে ২০১৭ সালে সবশেষ বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। সেবার ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা