যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব আল হাসান

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ২৩:১১

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।


একঘেয়েমি কাটাতেই তার এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রায় আড়াই মাস থেকে বায়োবাবলে এই অলরাউন্ডার। আইপিএল খেলতে গেলো ২৭ মার্চ ভারতে যান সাকিব। সেই থেকে কোয়ারেন্টাইন আর বায়োবাবলের বৃত্তেই ঘুরছেন এই ক্রিকেটার। আইপিএল মাঝপথে স্থগিত হলে, দেশে ফিরে এসে ১৪ দিনের কোয়ারেন্টাইন। এরপর বায়োবাবলে শ্রীলঙ্কা সিরিজ ও ঢাকা প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে মুক্ত বাতাসে কিছুটা সময় কাটাতেই সাকিবের এই ছুটি।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষে উইন্ডিজের বিপক্ষে ফিরেই হন সিরিজসেরা। কিন্তু এরপর থেকে ব্যাটে-বলে ধারহীন সাকিব। ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ৮ ম্যাচ। ১৫ গড়ে রান করেছেন ১২০ রান। আর বল হাতে নিয়েছেন ৯ উইকেট। অনেকেই বলছেন ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। পরিবারের সান্নিধ্য মানসিকভাবে কিছুটা হলেও চাঙা করবে সাকিবকে। আর ভক্তরাও জিম্বাবুয়ে সিরিজে সাকিবকে হয়তো দেখতে পাবেন পুরনো রুপে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা