'ম্যারাডোনা অ্যাওয়ার্ড' জিতলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | ৭ জানুয়ারী ২০২৪, ০৭:৪৯

'ম্যারাডোনা অ্যাওয়ার্ড' জিতলেন রোনালদো

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও নিয়মিত রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আরো একবার বছরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। সেই সুবাদে ম্যারাডোনা অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

ক্যারিয়ারের সায়াহ্ণে এসেও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অর্জনের খাতায় যোগ হয়েছে আরও একটি প্রাপ্তি। ২০২৩ সালে সর্বোচ্চ গোল

বয়স পেরিয়েছে ৩৮ বছর। আর মাস খানেক পরেই পা রাখবেন ৩৯-এ। অথচ ফুটবল মাঠের পারফরম্যান্সে এখনো চির তরুণ পর্তুগিজ স্ট্রাইকার। বর্তমান প্রজন্মের তারকাদের ছাপিয়ে ২০২৩ সালে সর্বোচ্চ গোল স্কোরার তিনি। আল নাসর ও পর্তুগালের হয়ে সদ্য সমাপ্ত বছরে করেছেন ৫৪ গোল।

সমান ৫২ গোল করে তার পেছনে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এছাড়া ৫০ গোল করেছেন নরওয়ে ও ম্যাচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড।

বর্তমান প্রজন্মের এ তারকাদের পেছনে ফেলে ৩৯ এর পথে পাড়ি দেয়া রোনালদো জিতেছেন দুবাই গ্লোব সকারের সেরা গোলদাতার পুরস্কার ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’।

শুধু সেরা গোল স্কোরারের পুরস্কারই নয়; দুবাই গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড়, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় ও ফ্যান ফেভারিট পুরস্কারের দৌড়েও এগিয়ে আছেন তিনি। সবকিছু মিলিয়ে আগামী ১৯ জানুয়ারি দুবাইয়ে এক স্মরণীয় রাত কাটতে যাচ্ছে রোনালদোর।

এদিন তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’। বাকি পুরস্কারগুলো নির্ভর করছে জুরি বোর্ডের ভোটের ওপর।

তার আগে বছরের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে ছুটি উপভোগ করছেন রোনালদো। পরিবারের সঙ্গে কাটছে দারুণ সময়। ৩১ ডিসেম্বর আল নাসরের হয়ে সবশেষ মাঠে নামা রোনালদো পরবর্তী ম্যাচ খেলবেন ১ ফেব্রুয়ারি। কিংডম অ্যারেনায় তার দল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির বিপক্ষে। আর জাতীয় দলের হয়ে মাঠ নামতে পারেন মার্চে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা