নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | ২ জানুয়ারী ২০২৪, ০৮:১১

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঐতিহাসিক এই সিরিজ শেষ করে দেশে ফিরেছে টাইগাররা।

সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।

বিশ্বকাপ ব্যর্থতার পরপরই ঘরের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে বড় পরীক্ষা ছিল কিউইদের মাটিতে। যেখানে সাদা বলের খেলায় স্বাগতিকদের বিপক্ষে কখনো কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যায় এই সিরিজের দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়ায়।

তবে পরীক্ষাটা ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে এসেছে বড় সাফল্য। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জেতে বাংলাদেশ। সে জয় তো আবার শুধু জয় নয়, স্বাগতিকদের মাটিতে নামিয়ে এনে ৯ উইকেটের দাপুটে জয়। টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই বাজিমাত বাংলাদেশের। নেপিয়ারে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর ৫ উইকেটের জয়। সুযোগ ছিল কিউইদের মাটিতে প্রথমবার সিরিজ জেতারও। তবে দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচে হারে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা