৭ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২৩, ০২:৪৩

সংগৃহীত

সাকিব-মুশফিক আউট হওয়ার পর বাংলাদেশকে টেনে তুলছিলেন মাহমুদউল্লাহ ও শান্ত। এতে ৬৭ বলে শান্ত দেখা পান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। তার ফিফটির ইনিংস সাজানো ছিল ৫টি চারে। দুজনের জুটিতে এসেছে অর্ধশত রানও। তবে ফিফটি ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ব্যক্তিগত ৫৮ রান করে রশিদের দুর্দান্ত বলে আউট হয়েছেন শান্ত। এরপর মাহমুদউল্লাহ বেশিদূর যেতে পারেননি। তার ইনিংস থেমে যায় ৩১ রানেই। উডের বলে বাটলারের ক্যাচ হয়ে ফেরেন তিনি।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তামিম-লিটনে ইতিবাচক শুরু ছিল বাংলাদেশের। যদিও প্রথম ওভারেই তামিমকে হারাতে পারত বাংলাদেশ। ক্রিস ওকসের বলে তাকেই ক্যাচ দেয় তামিম। নিচু হয়ে বলটি মুঠোয় জমানোর চেষ্টা করলেও সফল হননি ওকস। তখন ২ রানে খেলছিলেন তামিম।

তামিম একপ্রান্তে রানের চাকা ঘুরালেও নিস্তেজ ছিল লিটনের ব্যাট। ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিলেও পরের বলেই ওকসের ফাঁদে পড়ে এলবির শিকার হন লিটন (৭)। রিভিউ নিয়েও টিকতে পারেননি। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এদিকে তামিমের বিদায়ের পর শান্তকে নিয়ে বাংলাদেশের ইনিংসকে টানছিলেন মুশফিকুর রহিম। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। 'স্লগ সুইপ' খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। এই শট খেলেই মুশফিক রান করেছেন প্রচুর, আবার উইকেটও হারিয়েছেন অনেক। তবুও প্রিয় শট খেলতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন মুশফিক। আদিল রশিদের সেই স্লগ সুইপেই উড়িয়ে মারতে গিয়ে উডের তালুবন্দী হন মুশফিক। ৩৪ বল খেলে ১৭ রান করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব